ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে।
জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী দুবছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে।
স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় শুরু হয় কোরআন তেলাওয়াত। ১ হাজার ২০০ মাওলানা, মুফতি হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করার পর ১২টা থেকে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়।
তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও আমি মসজিদ নির্মাণের কাজ থামাব না। আমি বাবরি মসজিদ নà¦