সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

হাজিদের সেবায় চালু হলো চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবারের হজে যাত্রীদের পরিবহনে চালক বিহীন উড়ন্ত ট্যাক্সির উদ্বোধন করেছে সৌদি আরব। পবিত্র নগরী মক্কায় যাত্রীদের পরিসেবায় এই ইলেকট্রিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহৃত হবে। এর মাধ্যমে জরুরি ভিত্তিতে মেডিকেল উপকরণ সরবরাহ করা হবে। এছাড়া পাঠানো হবে পণ্য। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজ 

সৌদির ট্রান্সপোর্ট ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের বলেন, বিশ্বে এই প্রথম এ ধরনের উড়ন্ত ট্যাক্সির লাইসেন্স দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। 

গতকাল বুধবার (১২ জুন) এ যানটি উদ্বোধন করা হয়। এটি উদ্বোধনের সময় সিভিল এভিয়েশনের জেনারেল প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল দুয়াইলেজ, ট্রান্সপোর্ট ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রণালয়ের উপমন্ত্রী রুমিয়াহ আল-রুমিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় তারা চালকবিহীন উড়ন্ত ট্যাক্সির উড্ডয়ন প্রত্যক্ষ করেন। 

নতুন এই যানবাহন উদ্বোধনের ফলে যাত্রী পরিবহনে সময় কমবে। এছাড়া জরুরি প্রয়োজনে মেডিকেল সুবিধা এবং পণ্য সরবরাহ করা যাবে। এ বছর হজ যাত্রীদের সেবায় প্রযুক্তি সম্বলিত ৩২ সুবিধা যুক্ত করার মধ্যে এই এয়ার ট্যাক্সি অন্যতম। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ