কোরআন শিক্ষা পরিষেবা দানকারি অনেক ব্যক্তিই অযোগ্য
পবিত্র গ্রন্থের ভুল ব্যাখ্যাসহ ইসলামের শিক্ষা ও নীতি সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে
লাইসেন্স ছাড়া কোরআন শেখালে দুই মাসের কারাদণ্ড ও ৫০ হাজার দিরহাম জরিমানা
সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ায় একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (২ জুন) এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস এবং জাকাত অথরিটি নাগরিক ও বাসিন্দাদের জানিয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো প্রতিষ্ঠান তৈরি বা পরিচালনা নিষিদ্ধ।
সংশ্লিষ্টদের