ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটব্যুরোর প্রধান ঈসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শনিবার ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাস প্রধান ঈসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাখ প্রাসাদে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন। যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশালও।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, এরদোয়ান ও হানিয়া গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ঈসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পà