রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আল জামিয়াতুল ইমদাদিয়া  কিশোরগঞ্জের হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক ও সাবেক দায়িত্বশীল এবং তাবলিগের বিশিষ্ট মুরব্বি হাফেজ মাওলানা রুহুল আমিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার তিনি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম হাফেজ মাওলানা রুহুল আমিন দীর্ঘদিন ধরে আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের হিফজ বিভাগের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর তত্ত্বাবধানে অসংখ্য শিক্ষার্থী পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছেন। শিক্ষক হিসেবে তাঁর আন্তরিকতা, স্নেহ, শৃঙ্খলা এবং দক্ষতা ছাত্রদের কাছে তাঁকে একজন আদর্শ উস্তাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

তাঁর ইন্তেকালের খবরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী তাঁকে স্মরণ করে লিখেছেন, তিনি শুধু কুরআন শিক্ষাই দিতেন না; বরং ভালোবাসা, আদব-আখলাক ও দ্বীনি মূল্যবোধের শিক্ষাও দিতেন। তাঁর স্নেহ-মমতা ও শিক্ষাদানের স্মৃতি শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে।

মরহুমের অসংখ্য ছাত্র তাঁর রূহের মাগফেরাত কামনা করে কুরআন খতম ও বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ