রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক  চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি

মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য, নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে গত বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা জমিয়তের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সহ-সভাপতি মুফতি আবুল ফারাহ ফরিদী, মুফতি আতাউল হক, মাওলানা হাফেজ মোহাম্মাদুল্লাহ, মুফতি আব্দুল মুমিন, মুফতি সাদেকুল ইসলাম, মুফতি ফজলুল হক, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা হাফেজ মুহিব্বুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতি খাইরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা জামাল উদ্দিন সিরাজী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, মাওলানা খন্দকার ওমর ফারুক, মুফতি জাকারিয়া ফয়েজী, মুফতি সানাউল্লাহ নূরী, মুফতি আবু মুসা, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা তরিকুল ইসলাম, মুফতি ইফতেখারুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় ওলামায়ে কেরাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপমহাদেশের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে উলামা-মাশায়েখদের গৌরবোজ্জ্বল ভূমিকা চিরস্মরণীয়। তাঁদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন আন্দোলন দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ধারাবাহিকতায় ১৯১৯ সালে শাইখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান (রহ.)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দ উপমহাদেশের মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং ওলামায়ে কেরামের কল্যাণে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, জনকল্যাণমুখী কর্মকাণ্ড ও সেবামূলক মনোভাবের কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁরা ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে আরও বেশি অবদান রাখার তাওফিক কামনা করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুমিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ধর্মমন্ত্রীর শারীরিক সুস্থতা, নেক হায়াত, পারিবারিক ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ