শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সহপাঠী ও প্রিয় বন্ধু হাসান মোল্লার জানাজায় শেষ বিদায় জানাতে বেরিয়েছিলেন তরুণ আলেম ফখরুল ইসলাম নাঈম। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—বন্ধুর জানাজায় আর পৌঁছানো হলো না তাঁর। পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। কয়েক ঘণ্টা মৃত্যুর মুখোমুখি থেকে শেষ পর্যন্ত তিনিও না-ফেরার দেশে পাড়ি জমান।

বুধবার (২৪ জুন) কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি মোড়ে এম কে সুপার পরিবহনের একটি বাস পেছন থেকে নাঈমকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি তাকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

নাঈমের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যে বন্ধু হাসান মোল্লাকে শেষবারের মতো বিদায় জানাতে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন, শেষ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে সেই বন্ধুদের কাতারেই যোগ দিলেন তিনিও।

স্বজনরা তার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ