শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের

বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি। আশা করি খুব শিগগিরই জানানো হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠাতে বলেছিল। তবে তিন দিনের মধ্যেই সেসব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়।

বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা রয়েছে, সেটি দেশে ফেরানোর ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি করবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে আইজিপি এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়ার খবর গত ১৪ জুন প্রকাশ্যে আসে। ওই দিন জাতীয় সংসদে বিষয়টি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ