শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ওমানের সকল বাসিন্দার জন্য জরুরি নির্দেশনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সাম্প্রতিক সময়ে ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত তারা মোট ১,২০৪টি অগ্নিকাণ্ড সংক্রান্ত রিপোর্ট গ্রহণ করেছে। মে মাসে দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় এ ধরনের ঘটনার পরিমাণ আরও বাড়ছে।

ফায়ার সার্ভিসের ফার্স্ট লেফটেন্যান্ট আলি বিন সাঈদ আল ফারসি জানান, এ সময়ে আগুন লাগার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ বা অননুমোদিত বৈদ্যুতিক সংযোগ, এবং বৈদ্যুতিক ও তাপ নিয়ন্ত্রক যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতা। তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা না মেনে উন্মুক্ত স্থানে আগুন জ্বালানো এবং দাহ্য বস্তুর পাশে সিগারেট ফেলাও এই ঝুঁকিকে বাড়িয়ে তুলছে।

আল ফারসি জানান, গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা ঘাস, শুকনো পাতা ও গাছপালাকে অত্যন্ত দাহ্য করে তোলে। এমন পরিবেশে সিগারেট ফেলানো, কাচ বা ধাতব বস্তু দিয়ে সূর্যরশ্মির প্রতিফলন, এবং অবসাবধানতায় ক্যাম্পফায়ার কিংবা রান্না শেষে আগুন পুরোপুরি নিভানো না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তবে সবচেয়ে বেশি আগুন লাগার ঘটনা ঘটছে বৈদ্যুতিক ত্রুটির কারণে।

ফলে অগ্নিকাণ্ড রোধে নিরাপত্তা জোরদারে বৈদ্যুতিক সংযোগে সতর্কতা অবলম্বন, অতিরিক্ত লোড না দেওয়া, ইলেক্ট্রিক যন্ত্র চালু রেখে ঘুমানো বা বাইরে না যাওয়া, আগুন জ্বালানোর ক্ষেত্রে সতর্কতা, এবং ঘরে ও গাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত ৯৯৯৯ অথবা ২৪৩৪৩৬৬৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ