সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বাংলাদেশ থেকে কর্মী নেবে সৌদি ও আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ নিয়োগের ব্যাপারে জোর দিয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) আবুধাবি ডায়ালগের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী শ্রমিক রপ্তানিতে বৈশ্বিক মানদণ্ড অনুসরণে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের স্বাস্থ্য খাত, নবায়নযোগ্য জ্বালানি ও খনিজসম্পদ খাতে মানবসম্পদ নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রতিটি সেক্টরে দক্ষ মানবসম্পদ পাঠানোর ওপর জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ।

বাংলাদেশের সঙ্গে আলাদা বৈঠকে বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কর্মশালাসহ নানা প্রস্তুতি নেওয়া আছে বলে আশ্বস্ত করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফি