শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বার্মিংহামে হালাল এওয়ারনেস ক্যাম্পেইন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
চলছে হালাল এওয়ারনেস ক্যাম্পেইন

বার্মিংহামে দ্যা এসোসিয়েশন অব হালাল রিটেইলারস এর দিনব্যাপী হালাল এওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। লন্ডন ও অন্যান্য শহর থেকে ব্যাবসায়ীরা এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন। 

২৭ আগস্ট অনুষ্ঠিত  দ্যা এসোসিয়েশন অব হালাল রিটেইলারসের নেতৃবৃন্দরা, বাংমিহামের বিভিন্ন লোকেশনে ব্যবসায়ী, আলেম সমাজ ও হালাল ভোক্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় সবাইকে হালাল পণ্য ক্রয়-বিক্রয়ে আরও বেশী সচেতন হওয়ার আহবান জানানো হয়। 

বার্মিংহামের বিশিষ্ট আলেম মুফতি তাজুল ইসলাম সাহেব বলেন, হালাল নিয়ে কাজ সময়োপযোগী একটি গুরুত্বপূর্ণ কাজ। এতে আলেম সমাজের স্বতস্ফুর্ত সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। 

আরো পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসী আলেমের মৃত্যু

স্থানীয় আলেমরা মত দেন যে, শুধু খাবার পণ্যতেই হালাল সীমাবদ্ধ নয়। এই ইন্ডাস্ট্রি অনেক বিস্তৃত। পোশাক, পারফিউম সহ অনেক সেক্টর রয়েছে। এই সব বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। 

হালাল গ্রহণ ও হারাম পরিহার করে চলা মুসলমানদের একটি ঈমানী দায়িত্ব। এই দায়িত্ববোধকে জাগ্রত করতেই ভোক্তা ও বিক্রেতাদের মধ্যে এই ক্যাম্পেইন শুরু করেছে, ইউকেভিত্তিক এই সংস্থা। এই ক্যাম্পেইনে সরাসরি অংশ নিয়ে এর নেতৃত্ব দিচ্ছেন দ্যা এসোসিয়েশন অব হালাল রিটেইলারসের সভাপতি মাওলানা আব্দুল আহাদ ও সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান চৌধুরী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ