বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মুহিব খানের ‘করি না মৃত্যু ভয়’ সঙ্গীতটি রিমুভ করে দিয়েছে ইউটিউব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাগ্রত কবিখ্যাত জনপ্রিয় ইসলামি সঙ্গীত শিল্পী মাওলানা মুহিব খানের সদ্য রিলিজ হওয়া ‘করি না মৃত্যু ভয়’ সঙ্গীতটি রিমুভ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। সঙ্গীতটি রবিবার তার নিজস্ব চ্যানেল ‘হলি মিডিয়া’ থেকে আপলোড হয়।

হামাস, ফিলিস্তিন ও নিপীড়িত মুসলিমদের পক্ষে লিখিত জাগরণী এ সঙ্গীতটি রিলিজের সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার একদিন পরই সেটি রিমুভ করা হয়।

মুহিব খান বলেন, ‘হলি মিডিয়া থেকে আমার সদ্য প্রকাশিত ‘‘মৃত্যু করি না ভয়‘ গানটি ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। ইতিমধ্যে যারা গানটি কপি করে রেখেছেন তাদেরকে বিপুল পরিমাণে শেয়ার করে গানটি ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।’’

ধারণা করা হচ্ছে, সঙ্গীতটিতে হামাস, ফিলিস্তিন ও বিশ্বের নানা প্রান্তের নিপীড়িত মানুষের মুক্তির কথা বলায় ইউটিউবের গায়ে লেগেছে। তাই একদিন না যেতেই সঙ্গীতটি হলি মিডিয়ার চ্যানেল থেকে সরিয়ে দেয়া হয়। সঙ্গীতটি ইউটিউব থেকে সরিয়ে দিলেও ইতোমধ্যে তা নেটদুনিয়ায় বিভিন্ন ব্যবহারকারীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ