আওয়ার ইসলাম ডেস্ক
অমুসলিমদের ধর্মীয় উৎসব ও মেলায় অংশগ্রহণ এবং সেখানে ব্যবসা-বাণিজ্য করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিশেষত হিন্দুদের পূজামণ্ডপ বা ধর্মীয় মেলায় পুতুল, খেলনা ও অন্যান্য পণ্য বিক্রি করা কিংবা সেখান থেকে পণ্য কেনার বিষয়ে ইসলামের নির্দেশনা জানা প্রয়োজন।
ইসলামি ফিকহ অনুযায়ী, অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা এবং সেখানে দোকান বসানোর বিষয়টি সাধারণ বাণিজ্যিক মেলায় ব্যবসা করার মতো নয়। ধর্মীয় উৎসবের এমন আয়োজন, যেখানে শিরক, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শরিয়তবিরোধী কার্যকলাপ অনুষ্ঠিত হয়, সেখানে অংশগ্রহণ করা এবং আয়োজনটির জাঁকজমক বৃদ্ধিতে সহযোগিতা করা থেকে মুসলমানদের বিরত থাকা উচিত।
আল্লাহ তাআলা বলেন,
فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْÙ