শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন ‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’ চাঁদপুর জেলা সভাপতিকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুরু, লাখো মানুষের অংশগ্রহণ আওয়ার ইসলাম আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা আজ

যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার যাত্রাবাড়ী বড় মাদ্রাসা মার্কেটের লাটমিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’ (ELVANTE)-এর নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব ফিতা কেটে ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। এর আগে সকাল থেকেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী উদ্বোধনী আয়োজনের সূচনা হয়। 

মাসউদুর রহমান ও শাদমান মুহাম্মদ জিহাদের আমন্ত্রণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিও একাত্তরের মামুন চৌধুরী এবং কওমি ভয়েসের হুজাইফা আল মাহদী। উদ্বোধনী এই আয়োজনকে ঘিরে তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

নতুন এই আউটলেটটিতে পুরুষদের জন্য জুব্বা, পাঞ্জাবি, কাতুয়া, ট্রাউজার ও পায়জামাসহ নানা ধরনের রুচিশীল পোশাকের সমাহার রয়েছে। পাশাপাশি নারীদের জন্য রয়েছে ব্র্যান্ডটির বিশেষ ফিমেল উইং ‘খুবসুরাত’। এই অংশে নারীদের জন্য বোরকা, হিজাব, মেকআপ ও লেডিস ব্যাগসহ বিভিন্ন ফ্যাশন সামগ্রী রাখা হয়েছে। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় শুধু নারীদের জন্য ‘খুবসুরাত’ উইংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া একই দিন বাদ জুমা বরেণ্য ব্যক্তিদের মিলনমেলা ও বিশেষ কেনাকাটা উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির পোশাকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় (ডিসকাউন্ট) ঘোষণা করেছে এলভান্ট কর্তৃপক্ষ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ