শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


চাঁদপুর জেলা সভাপতিকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাকসুদুর রহমান লিভারজনিত সমস্যায় রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ সংগঠনের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁরা হাসপাতালে হাফেজ মাকসুদুর রহমানকে দেখতে যান। এ সময় নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ হাফেজ মাকসুদুর রহমানের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ