শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন

মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক 

পবিত্র মদিনার মসজিদে নববীতে নারীদের জন্য ইসলামি আলোচনা ও দীনি শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। নির্ধারিত স্থানগুলোতে নারীরা ইসলামি আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

মসজিদে নববীর পশ্চিম ও পূর্ব অংশে অবস্থিত এসব স্থানে প্রবেশের জন্য চারটি প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—১৬, ১৭, ২৪ ও ২৬ নম্বর গেট।

নারীদের জন্য নির্ধারিত স্থানগুলো সহজে খুঁজে পেতে মানচিত্রসহ একটি দিকনির্দেশনামূলক নির্দেশিকা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা সংশ্লিষ্ট প্রবেশপথ ও আলোচনার স্থানগুলো সহজেই শনাক্ত করতে পারবেন।

মসজিদে নববী পরিদর্শনে আগ্রহী নারী ও তাদের পরিবারের সদস্যদের কাছে এ নির্দেশিকা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সহজে নির্ধারিত স্থানে পৌঁছে ইসলামি আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে পারেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ