শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। তবে পবিত্র মক্কা নগরীকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। 

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’

তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের এ বক্তব্যকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগেও মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি করেছে সৌদি আরব। তবে প্রতিবারই পবিত্র নগরী লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

সূত্র: এনডিটিভি

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ