ঢালিউডের পরিচিত মুখ চিত্রনায়িকা মৌ খান হঠাৎই ঘোষণা দিলেন—তিনি অভিনয়কে বিদায় জানাচ্ছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, জীবনের বাকি সময় কাটাতে চান দ্বীনের আলোয়। আল্লাহর আদেশ ও রাসুল (সা.)-এর সুন্নাহ মেনে চলার লক্ষ্যে তিনি নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন।
পোস্টে মৌ লেখেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই—আমি আর আমার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণই আমার নিজের ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত।’
‘প্রতিশোধের আগুন’, ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’—এমন একাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকা জানান, নামাজ, কোরআন ও দ্বীনের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করার ইচ্ছা থেকেই শোবিজ ছেড়ে দেওয়ার সিà¦