হজযাত্রীদের ব্যাপারে জরুরি নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দেবে না দেশটি। হজযাত্রীদের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য সনদপত্র প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সোমবার (১০ নভেম্বর) হজযাত্রী প্রেরণকারী সকল দেশকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে। প্রজ্ঞাপনে হজযাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য বিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
যেসব রোগে হজের অনুমতি মিলবে না-
দুরারোগ্য ব্যাধি ও প্রধান অঙ্গ অকার্যকর হওয়ার ক্ষেত্রে
ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ
গুরুতর হৃদরোগ
ফুসফুসের জটিল রোগ (যেখানে নিয়মিত অক্সিজেন প্রয়োজন)
ভয়াবহ লিভার সিরোসিস
অন্যান্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস