মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

আজ হারামাইনে জুমায় ইমামতি করবেন যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মক্কার পবিত্র মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। এর মধ্যে মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী। আর মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম।

শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানীর জন্ম ১৯৭৬ সালের ১৩ই জানুয়ারি সৌদি আরবের মদিনা শহরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।
২০০৭ সালে মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন তিনি। ২০০৮ সাল থেকে তিনি মসজিদে হারামে তারাবিহ নামাজের ইমামতি করছেন। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।

 শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম সৌদি আরবের মক্কায় ১৯৬৭ সালে তার জন্ম। মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শায়খ আল কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে মাস্টার্স করেন এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

তিনি তার সুললিত কোরআন তেলওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় তিনি অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ