নামাজ ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। আল্লাহ তায়ালা কুরআনে ঘোষণা করেন:
“নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।”
(সূরা আন-নিসা: ১০৩)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “আল্লাহ তাঁর বান্দাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি সেগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা করবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।” (সুনান আবু দাউদ: ১৪২০)
নামাজের জন্য প্রয়োজন পবিত্র ও পরিচ্ছন্ন স্থান। রাসুল (সা.) বলেছেন: “সমস্ত পৃথিবী আমার উম্মতের জন্য পবিত্র ও মসজিদরূপে করা হয়েছে।” (সহিহ বুখারি: ২৯৭৭)
অর্থাৎ, পৃথিবীর যেকোনো পরিষ্কার জায়গায় নামাজ পড়া যায়। কিন্তু কিছু নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করা কঠোরভাবে নিষিদ্ধ।
রাসুল (সা.) যে ৭টি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন:
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত: রাসুলুল্