মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হেফাজতের মহাসমাবেশে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে সারাদেশ থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। মহাসমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।

শনিবার (৩ মে) সকাল ৯টায় একজন শাপলা শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে শুরু হয় হেফাজতের মহাসমাবেশ। এখন সারাদেশ থেকে আসা হেফাজত নেতারা বক্তব্য দিচ্ছেন। সভাপতিত্ব করছেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় ও সবকটি প্রবেশ পথে নেতাকর্মীদের চাপ। সময় যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে। দুপুর ১টা পর্যন্ত এই মহাসমাবেশ চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে-

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।

২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।

৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ