মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র মক্কায় প্রবেশের আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন হজ উপলক্ষে পৃথিবীর লাখ লাখ মুসল্লি মক্কায় সমবেত হচ্ছেন। দলে দলে প্রবেশ করছেন পবিত্র নগরীতে। প্রাজ্ঞ আলেমরা মক্কায় প্রবেশের কিছু শিষ্টাচার বর্ণনা করেছেন। তাঁদের বক্তব্যের সারকথা হলো :

১. জেদ্দার পথে মক্কা শরিফে আসতে গেলে মক্কার প্রায় ২২ কিলোমিটার দূরে হুদাইবিয়ার অবস্থান।

যার বর্তমান নাম শুমাইসি। সম্ভব হলে এখানে দুই রাকাত নামাজ পড়ে নেওয়া। কেননা এরপর মক্কার সীমানা শুরু হয়।
২. পবিত্র এই শহরে প্রবেশের সময় বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা, বিনয় ও আদবের সঙ্গে তালবিয়া ও দরুদ পাঠ করা এবং আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক।

৩. মসজিদুল হারামের উত্তর দিক তথা জান্নাতুল মুআল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব।

৪. মক্কায় প্রবেশের আগে গোসল করে নেওয়া মুস্তাহাব। বর্তমানে গাড়িচালকরা রাস্তায় গোসলের সুযোগ দেয় না, তাই মক্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গোসল করে নেওয়া উত্তম।

৫. মসজিদুল হারামে প্রবেশের সময় বাবুস সালাম (২৪ নং গেট) দিয়ে প্রবেশ করা মুস্তাহাব।

৬. কাবাঘরে প্রবেশের সময় তালবিয়া পড়তে থাকা এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা নিয়ে বিনয়ের সঙ্গে প্রবেশ করা।

৭. মসজিদে প্রবেশের সুন্নত ও শিষ্টাচারের প্রতিও লক্ষ রাখা আবশ্যক। যেমন— জুতা-স্যান্ডেল খুলে ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দরুদ পাঠ করা এবং নির্ধারিত দোয়া পড়া। মসজিদে প্রবেশের দোয়া হলো, ‘আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক’ (হে আল্লাহ! আমার জন্য আপনার অনুগ্রহের দরজা খুলে দিন)।

সূত্র : আহকামে হজ্জ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ