শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

আল্লামা সাইয়েদ রাবে হাসানী নদভীর চলে যাওয়ার দুই বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 ভারতীয় মুসলিমদের অন্যতম অভিভাবক, উপমহাদেশের শীর্ষ আলেমে দীন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সভাপতি, দারুল উলুম নাদওয়াতুল উলামার সাবেক আচার্য আল্লামা সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভীর ইন্তেকালের দুই বছর পূর্তি আজ। ২০২৩ সালের এই দিনে (১৩ এপ্রিল) তিনি ইন্তেকাল করেন।

তাঁর শূন্যতা আজও অনুভূত হয় সবখানে। সাইয়েদ রাবে হাসানী নদভী রহ. দেশ-বিদেশের বহু সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বর্তমান সভাপতি, দারুল উলুম নাদওয়াতুল উলামার রেক্টর, রিয়াদস্থ রাবেতাতুল আদাব আল-ইসলামীর সভাপতি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

একইভাবে তিনি লখনউস্থ মজলিসে তাহকিকাত ও নশারিয়তে ইসলাম, উত্তরপ্রদেশের দ্বিনি তালিমি কাউন্সিল, রায়বেরেলির দারে আরাফাত, মাওলানা আবদুল বারি নদভি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়স্থ সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এবং আজমগড়ে অবস্থিত দারুল মুসান্নিফের সদস্য, পয়ামে ইনসানিয়াত ও ইসলামী ফিকহ একাডেমি ভারতের পৃষ্ঠপোষক ছিলেন। সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভী রহ. ১ অক্টোবর ১৯২৯ জন্মগ্রহণ করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ