শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী ও লালমনিরহাটে শায়খ হাফীজুদ্দীনের দুইদিনব্যাপী ইসলাহী সফর সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশবরেণ্য আলেম, রূহানিয়্যাত ও আত্মশুদ্ধির অগ্রদূত শায়খ মুফতী হাফীজুদ্দীন হাফিজাহুল্লাহ রাজশাহী ও লালমনিরহাট জেলায় দুইদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ ইসলাহী সফর সম্পন্ন করেছেন। সফরের প্রতিটি পর্বেই তিনি ইসলামী দাওয়াত, সমাজ সংস্কার এবং আত্মগঠনের গুরুত্ব তুলে ধরেন, যা উপস্থিত জনতার অন্তরে গভীর দাগ কেটে যায়।

সফরের প্রথম দিন, ৭ এপ্রিল সোমবার, তিনি রাজশাহী শহরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত একাধিক ইসলাহী প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সেখানে তাওহীদ, তাকওয়া, নববী আদর্শ অনুসরণ এবং খাঁটি ইসলামী চরিত্র গঠনের উপরে তার অন্তর্দৃষ্টি ও দরদভরা আলোচনায় মুগ্ধ হন শ্রোতারা। 

এছাড়াও তিনি বিশেষভাবে যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, ইয়াবা, মাদকা ও অনৈতিক জীবনাচার মানুষকে উচ্ছৃঙ্খল বানিয়ে ফেলে। এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে।

৮ এপ্রিল মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী শবগুজারী মাহফিলে অংশগ্রহণ করেন। তাঁর আগমন উপলক্ষে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও আলেম সমাজ আন্তরিকতা ও শ্রদ্ধা নিয়ে তাকে বরণ করে নেয়। হৃদয়গ্রাহী আলোচনায় তিনি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান এবং অনেকে আত্মসমালোচনায় প্রবৃত্ত হন। 

আয়োজকদের মতে, এমন দাওয়াতি উদ্যোগ তরুণ সমাজে ইসলামি চেতনা ও নৈতিক জাগরণে কার্যকর ভূমিকা রাখবে।

এই সফরে শায়খ হাফীজুদ্দীনের সঙ্গে ছিলেন মুফতী মোস্তফা কামাল ও মুফতী আব্দুল্লাহ ইউসুফ, যারা সফরের প্রতিটি ধাপে তাকে সহযোগিতা করেন।

উল্লেখ্য, শায়খ হাফীজুদ্দীন হাফিজাহুল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন যাবৎ দ্বীনের প্রচার, ইসলামী শিক্ষার বিস্তার ও আত্মশুদ্ধির আন্দোলনে নিবেদিত প্রাণ। তার এ খিদমাত যেন আল্লাহ কবুল করেন এবং তাকে দীর্ঘ হায়াত ও বরকত দান করেন—আমীন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ