মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলাহি সফরে পাকিস্তান যাচ্ছেন মাওলানা মোয়াজ্জেম হোসেইন নকশেবন্দি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইয়িদুল আবরার ট্রাস্ট সোনাপুর নোয়াখালীর চেয়ারম্যান 'মুআল্লিমুল আউলিয়া ' মাওলানা মোয়াজ্জেম হোসেইন নকশেবন্দি প্রায় দেড় মাসের এক ইসলাহি সফরে পাকিস্তান যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এয়ার আরাবিয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজা হয়ে ফ্লাই জিন্নাহে সন্ধ্যা সাড়ে সাতটায় লাহোর বিমানবন্দরে অবতরণ করবেন।

তিনি লাহোর,করাচি, খায়েরপুর, ইসলামাবাদ, হায়দরাবাদে মুতাআল্লিকিন ও মুরিদদের ইসলাহি ও রুহানি তালিম দিবেন।

খায়েরপুরে তাঁর পীর সাইয়িদ মঞ্জুর হুসাইন মাদানী রহ. এর খানকায় অদূরে প্রতিষ্ঠিতব্য 'নুরে মঞ্জুর ' ওয়াকফ ট্রাস্টের তত্ত্বাবধান করবেন।

পাকিস্তানের বিভিন্ন শহরে তার ভক্ত অনুরক্তদের আহ্বানে প্রতি বছর তিনি সফর করে থাকেন।

দীর্ঘ সফর শেষে ৩ মে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

প্রায় আশি বছর বয়সী এই বিশিষ্ট আল্লাহর ওলির বিশ্বের বিভিন্ন দেশে ভক্ত মুরিদ ও খলিফা ছড়িয়ে আছেন। মুমিন বান্দার হৃদয়ে আল্লাহ জিকির জারি করাই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ