|| তাওহীদ আদনান ইয়াকুব ||
মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আহলিয়া নশাসন, শরীয়তপুর
(সূরা আলে ইমরান:৯২-২০০ ও সূরা নিসা:১-৮৭)
পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়; এটি মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান, যেখানে রয়েছে ঈমান, তাকওয়া, সামাজিক ন্যায়বিচার ও পারিবারিক জীবনের পথনির্দেশনা।
তৃতীয় দিনের তারাবির তেলাওয়াতে সূরা আলে ইমরানের শেষ অংশ ও সূরা আন-নিসার প্রথম অংশ তেলাওয়াত করা হবে। যেখানে ঈমানদারদের পরীক্ষা, উহুদ যুদ্ধের শিক্ষা, দান-সদকা, পারিবারিক বিধান, সামাজিক ন্যায়বিচার, নারীর অধিকার, উত্তরাধিকার সংক্রান্ত বিধান, যুদ্ধনীতি ও মুনাফিকদের স্বরূপ বিশদভাবে বর্ণিত হয়েছে।
এই অংশে মুমিনদের জন্য আল্লাহর ওপর আস্থা, ধৈর্য ও আত্মনিবেদনের শিক্ষা দেওয়া হয়েছে।
উহুদ যুদ্ধের ঘটনাবলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহর নির্দেশ অমান্য করলে কেমন বিপর্যয় নেমে আসতে পারে।
অপরদিকে, সূরা নিসায় নারী ও সমাজের দুর্বল শ্রেণির অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা ইসলামের সাম্য ও সুবিচারের নী