শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

রমজান মাসকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ (০১ মার্চ, শনিবার) সকাল ৯.৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এর নেতৃত্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র‌্যালিটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিন গেটে গিয়ে শেষ হয়। 

গণমাধ্যমকে পাঠানো ইসলামিক ফাউেন্ডশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ‘১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র‌্যালীর আয়োজন করা হয়েছে।’

র‌্যালীতে আরও উপস্থিত ‍ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মোঃ আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি, আলম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ