নাঈমুর রহমান নাঈম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উলামায়ে কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে। আর এর কারণে তাদের কাঁধে দায়িত্ব ও জিম্মাদারী এসেছে। আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের উপরে। আমরা আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া একটি সুন্দর প্লাটফর্মের উপর দাঁড়িয়ে আল্লার দ্বীনের কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং আজকের জাতিকে যদি আমরা সঠিক নেতৃত্ব দিতে ব্যার্থ হই আমাদেরকে অনেক বড়ো মাশুল দিতে হবে দুনিয়াতে ও আখেরাতে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চরমোনাই’ র মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে বলেন, বর্তমান বাংলাদেশে ইসলামী চারটি পক্ষ রয়েছে। যাদের সাথে আমাদের ঈমান, তৌহিদ ও রিসালাত ছাড়া কিছু শাখাগত, ফিকহি মাসালাগত ও আকিদাগত সামান্য মতপার্থক্য রয়েছে। তবে আমরা সবাই একটà¦