মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাস্তায় পড়ে থাকা বস্তুর শরয়ী হকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

চলার পথে অনেক সময় বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। কখনো এমন হয়, সেটা হেফাজত না করলে নষ্ট হয়ে যাবে, বা এমন কেউ নিয়ে যাবে, যে মালিকের কাছে পৌঁছে দিবে না। এমতাবস্থায় পতিত বস্তুটি কুড়িয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। 

অনেক সময় পথে প্রাপ্ত বস্তুর প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে শরীয়তের বিধান হলো—প্রাপ্ত বস্তুটি মূল মালিকের কাছে পৌঁছানোর যথাসম্ভব চেষ্টা করা। যেমন:- প্রাপ্তস্থানের আশপাশের দোকান-বাসাবাড়িতে খোঁজ নেওয়া, পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া।

খোঁজার পর যদি কোনভাবেই মালিককে না পাওয়া যায় এবং এই ধারণা হয় যে, মালিককে হয়ত পাওয়া যাবে না, তাহলে প্রাপ্ত বস্তু তার মালিকের নামে দান করে দিবে। বস্তুর আসল মালিক দানের সওয়াব পাবে। 

তবে রাস্তায় পড়ে থাকা জিনিস যে কুড়িয়ে নিল যদি সে নিজেই গরীব হয়, তাহলে সেক্ষেত্রে নিজে ব্যবহার করতে পারবে। আর ধনী হলে, তার জন্য ব্যবহার করা জায়েজ হবে না।

এরপর যদি কোনোদিন প্রাপ্ত বস্তুর মালিকের সন্ধান পাওয়া যায়, তাহলে মালিকের কাছে সেটি ফেরত দিতে হবে। তবে দান করে দিয়ে থাকলে মালিক সওয়াব পেয়ে যাবে। আর যদি বস্তুটির মালিক দানের কথা জানার পরও তার জিনিস ফেরত চায় তাহলে জরিমানা দিতে হবে। (রদ্দুল মুহতার, ৬/৪৩৭)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ