আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হলো তারা রাসুলুল্লাহ (স.)-এর সুন্নতের প্রতি দুর্বল। তাই যত কষ্টই হোক তারা বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয়নবী (স.) বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল ইবাদতে মনোযোগী হতেন। এর মধ্যে প্রধান আমলটি হলো রোজা।
রাবিআ ইবনুল গাজ (রহ.) থেকে বর্ণিত, তিনি আয়শা (রা.)-এর কাছে রাসুল (স.)-এর রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন তিনি জবাবে বলেন, রাসুল (স.) সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। (ইবনে মাজাহ: ১৭৩৯, ইবনে হিব্বান: ৩৬৪৩)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) বলেন, ‘সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক—এটা পছন্দ করি। (তিরমিজি: ৭৪৭, সুনানে নাসায়ি: ২৬৬৭)
ফজিলত: হাদিসে কুদসিতে আà¦
