শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

বৃদ্ধবয়সের গুরুত্বপূর্ণ একটি দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদ হুজাইফা

বৃদ্ধ বয়স মানবজীবনের একটি অবিচ্ছেদ্য অধ্যায়। এ সময় মানুষের শারিরীক ও মানসিক শক্তি কমে আসে। চিন্তার স্খলন ঘটে। এ সময় অনিচ্ছায় ভুলও হয়ে যায়। অতিবৃদ্ধ অবস্থায় শরীর এতটা দুর্বল হয়ে যায় যে, মানুষ পরনির্ভরশীল হয়ে পড়ে। যত্ন ও সহানুভূতির প্রয়োজন হয়। আল্লাহর ইবাদত করতেও অসুবিধা হয়। এমন অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাসুল সা. আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন।
 
হযরত আয়েশা রা. বর্ণনা করেছেন, রাসুল সা. যে দোয়াগুলো বেশি পাঠ করতেন তার মধ্যে অন্যতম একটি দোয়া হলো -

আরবি-
 للَّهُمَّ إنِّي أعُوذُ بكَ مِنَ الكَسَلِ والهَرَمِ، والمَغْرَمِ والمَأْثَمِ

বাংলা উচ্চারণ-
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মা’ছামি

বাংলা অর্থ- 
হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা, বার্ধক্য, ঘৃণা এবং পাপ থেকে আশ্রয় প্রার্থনা করছি। 

এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য  চাইতে পারি, যেন তিনি আমাদের বার্ধক্যের দুর্বলতা ও কষ্টগুলো থেকে রক্ষা করেন। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ