|| আব্দুল্লাহ আল মারুফ ||
আল্লাহ তাআলা তাঁর সৃষ্টির মধ্যে মানুষকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান প্রদান করেছেন। মানুষের মধ্যে তিনি ভালো-মন্দ, নেকি-পাপ, আনুগত্য এবং অবাধ্যতার মতো দুই ধরনের গুণাবলি একসাথে সৃষ্টি করেছেন। তেমনি, কিছু মানুষকে তিনি অন্যদের তুলনায় উচ্চতর মর্যাদা দিয়েছেন। কিছু মানুষকে তিনি বিশেষ সম্মানিত করেছেন এবং তাদেরকে তাঁর সঙ্গে কথা বলার সৌভাগ্য দান করেছেন।
এভাবে সৃষ্টিজগতের অন্যান্য জিনিসের মধ্যেও মর্যাদার পার্থক্য রেখেছেন। যেমন, আসমান ও জমিন, মানব ও জিনের মধ্যে পার্থক্য রয়েছে। আবার দিন ও মাসের মধ্যেও কিছু দিন ও মাসকে বিশেষ মর্যাদার অধিকারী করেছেন। এই কারণে চন্দ্র মাস রজব তার নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য অন্যান্য মাসের তুলনায় বিশেষ মর্যাদাপূর্ণ।
"রজব" ( (رجبনামকরণের কারণ
à