শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

চরমোনাই মাহফিলের নমুনায় ফেনীতে ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম, ফেনী প্রতিনিধি:

আগামীকাল ৩ জানুয়ারী রোজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী চরমোনাই মাহফিলের নমুনায় ফেনী পাইলট হাই স্কুল ও সরকারি কলেজ মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা শাখার ব্যবস্থাপনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল মুজাহিদীন (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

নসিহত পেশ করবেন দারুল উলূম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, পীর সাহেব চরমোনাই রহ. খলীফা হযরত মাওলানা আব্দুল আউয়াল,অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। আল্লামা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভী রহ. খলীফা হযরত মাও. মুফতি শহিদুল্লাহ হযরত মাওলানা আব্দুল মজিদ। শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মুহতামিম আল্লামা মুফতী মিজানুর রহমান সাঈদ, হাফেজ্জী হুজুর রহ. খলীফা আল্লামা খালেদ সাইফুল্লাহ। কুয়াকাটা থেকে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। পীর সাহেব চরমোনাই রহ. খলীফা হযরত মাও. আবদুল মজিদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, তালীমুল ইসলাম ইনস্টিটিউট, ঢাকার পরিচালক মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, বরিশাল ০৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফতী হেদায়েতুল্লাহ খান আজাদী, উক্ত মাহফিলের সফলতা কামনা করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুল করিম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ