মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বাঁচার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিষাক্ত সব প্রাণীর কামড়, দংশন, আক্রমণ ও ক্ষতি থেকে বেঁচে থাকতে সর্বদা সতর্ক থাকতে হয়। সেই সঙ্গে কিছু আমল ও দোয়া পড়া। আল্লাহর রাসুল সা. অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত কীট-প্রতঙ্গ, সাপ-বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন।

নবী কারিম সা.-এর শেখানো এই দোয়া যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তায়ালা তাদের বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন- ইনশাআল্লাহ।

দোয়াটি হলো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা।

অর্থ: আমি দয়াময় আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

সাহাবি হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সা. বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তায়ালা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ -জামে তিরমিজি: ৩৬০৪

আলেমরা বলেছেন, এটা সকল বিপদ থেকে মুক্তির দোয়া। এই দোয়ার মাধ্যমে সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাওয়া হয়েছে।

সুতরাং, শুধু বিষাক্ত পোকা ও সাপ-বিচ্ছু নয়, যেকোনো অকল্যাণ থেকে বাঁচার জন্য সকাল-সন্ধ্যা এই দোয়া পড়া উচিত। এটি সহিহ হাদিসের মধ্যে এসেছে।

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ