মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাসূল সা. এর অনুসরণই মুক্তির সোপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হুদা মজনু ||

মহান স্রষ্টা ও সৃষ্টির মধ্যে অনন্ত এক সেতুবন্ধ হচ্ছে রাহমানুর রাহিমের কালাম অর্থাৎ তাঁর বাণীসম্ভার। যার নাম কুরআন ও ফুরকান, যা মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের  অলৌকিক নিদর্শন ও মানুষের জন্য দুনিয়া এবং আখেরাতের  অনন্য নির্দেশনা। আর এই কুরআনের মাহাত্ম্য সম্পর্কে

কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, (হে নবী,) আমি তোমার ওপর (এ) কেতাব এ জন্যই নাজিল করেছি যেন তুমি তাদের সামনে সে বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো, (যে বিষয়ের মধ্যে) তারা মতবিরোধ করেছে, বস্তুত এ (কিতাব) হচ্ছে ঈমানদার লোকদের জন্য হেদায়াত ও (আল্লাহ তায়ালার) অনুগ্রহস্বরূপ। (আন্-নাহল-৬৪)

মানুষ স্বভাবত তর্কপ্রিয়; তাই মহীয়ান গরিয়ান সৃষ্টিকর্তা-পালনকারী পরম দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ওয়াহির সঙ্কলন কুরআনুল কারিমের সত্যতার ব্যাপারেও তারা সন্দিহান। অথচ কুরআন মাজিদ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই।

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে তাà