বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

জান্নাতে প্রবেশের সহজ আমল:

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাদিরুজ্জামান ||

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযি:) থেকে বর্ণিত, তিনি বলেন  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এরশাদ করেন: দুটি আমল যে কোন মুসলমান ব্যক্তি গুরুত্ব সহকারে করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। তিনি বলেন জেনে রেখো, আমল দুটি সহজ হলেও আমলকারী খুবই কম।

১- প্রত্যেক ফরজ নামাজের পর ১০বার  (سبحان الله)সুবহানাল্লাহ, ১০বার (ٱلْحَمْدُ لِلَّٰه)আলহামদুলিল্লাহ  ১০বার (الله أَكْبَر)আল্লাহু আকবার পড়বে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহা জবানে ১৫০ (৫×৩০=১৫০) বার হলেও আমল নামায় ১৫০০ নেকি লিখে দেওয়া হয়।

২- শোয়ার সময় ৩৩বার (سبحان الله)সুবাহানাল্লাহ ৩৩বার (ٱلْحَمْدُ لِلَّٰه )আলহামদুলিল্লাহ ৩৪বার (الله أَكْبَر)আল্লাহু আকবার (মোট ১০০ বার) পাঠ করবে ইহা জবানে ১০০বার হলেও আমল নামায় এক হাজার নেকি লেখা হয়।

অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেহ কি দিনে রাতে ২৫০০ গুনাহ কর?

(তিরমিযি, আবু দাউদ, মেশকাত শরীফ: ১/২১১)

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ