মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অসুস্থতা ও রোগব্যাধি মানুষের জীবনের অন্যতম উপসর্গ। কমবেশি প্রায় সব মানুষের জীবনেই অসুস্থতার পরীক্ষা আসে। রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া সুস্থ মানুষের কর্তব্য। আর অসুস্থ ব্যক্তির সামনে কী দোয়া পড়তে হয় রাসুল সা. তা শিখিয়ে দিয়েছেন।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত-রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সাক্ষাৎ করবে, যার এখন মরার সময় উপস্থিত হয়নি, তার কাছে সাতবার এই

দোয়াটি বলবে-

أَسْأَلُ اللّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ

আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আইয়্যাশফিয়াক, অর্থাৎ আমি সুমহান আল্লাহ, আরশের প্রভুর কাছে তোমার আরোগ্য প্রার্থনা করছি।’ যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন। (আবু দাউদ : ৩১০৬; তিরমিজি : ৩০৮৩)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ