বৈচিত্র্যময় পৃথিবীতে আল্লাহ তায়ালা মানুষকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। কাউকে আর্থিক সচ্ছলতা ও ধনদৌলত দিয়েছেন, আবার কাউকে করেছেন নিঃস্ব-এতিম। কেউ দুহাতে টাকা ব্যয় করছেন, কেউ পেটের ক্ষুধা নিয়ে মানুষের কাছে হাত পাতছেন। আদর্শ পরীক্ষা কেন্দ্র হিসেবে পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এই বৈচিত্র্য খুবই জরুরি
কাউকে সম্পদশালী করা বা কর্তৃত্ব দান করা বা মালিক বানানো আল্লাহ তায়ালার ইচ্ছাধীন বিষয়। বান্দাদের তিনি বিভিন্নভাবে পরীক্ষা করেন। এছাড়া আল্লাহর কাছে তাকওয়াই হলো মর্যাদার ভিত্তি। তাকওয়া না থাকলে দুনিয়ার রাজা-বাদশাহও আল্লাহ তায়ালার কাছে মূল্যহীন। ক্ষমতায় থেকে অধীনস্থের সঙ্গে অন্যায় আচরণ বা বে-ইনসাফি আচরণ করা ইসলামি শিষ্টাচারের বিপরীত ও তাকওয়ার পরিপন্থী। মুসলিমদের কর্তব্য হলো- অধীনস্থের সঙ্গে সদাচরণ করা।
প্রিয়নবী সা. অধীনস্থদের সঙ্গে অত্যন্ত স্নেহপূর্ণ ও মানবিক আচরণ করতেন। এমনকি তারা বড় কোনো ভুল করে বসলেও মমতার সঙ্গে শুধরে দিতেন আর ছোট ভুল প্রকাশ পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন। বিখ্যাত স