মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জুমার পূর্বের সুন্নত পড়া অবস্থায় খুতবা শুরু হয়ে গেলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

ফাহীম, ঢাকা : গত শুক্রবার কোনো কারণে জুমার নামাযের জন্য মসজিদে যেতে দেরি হয়। মসজিদে গিয়ে দেখি, (বাংলা) বয়ান শেষ। সবাই সুন্নত পড়ছে। আমিও সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে যাই। কিন্তু আমি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া অবস্থায়ই খুতবা শুরু হয়ে যায়। খুতবা চলা অবস্থায় যেহেতু নামায, যিকির, তিলাওয়াত সবধরনের ইবাদত নিষিদ্ধ, তাই আমি তাশাহহুদ পড়ে সালাম ফিরিয়ে দেই।

মুহতারামের নিকট জানার বিষয় হল, এভাবে দুই রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? জুমার পূর্বের সুন্নত পড়া অবস্থায় খুতবা শুরু হয়ে গেলে করণীয় কী? আশা করি জানাবেন।

উত্তর :

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ঠিকই করেছেন। কেননা জুমার পূর্বের চার রাকাত সুন্নত পড়া অবস্থায় খুতবা শুরু হয়ে গেলে নিয়ম হল, যদি প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতে থাকা অবস্থায় খুতবা শুরু হয়, তাহলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবে। জুমার নামাযের পরবর্তী চার রাকাত সুন্নতের পর তা পড়ে নেবে। যদি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পর খুতবা শুরু হয়, তাহলে ছোট ছোট কেরাতে চার রাকাত পূর্ণ করবে।

-ফাতাওয়া খানিয়া ১/৭৫; আলমুহীতুল বুরহানী ২/৪৬৪; আলগায়া, সারুজী ৪/৩৭৯; শরহুল মুনইয়া, পৃ. ২৪২; রদ্দুল মুহতার ২/৫৩, ১৫৮

-সৌজন্যে মাসিক আল-কাউসার

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ