মহান আল্লাহর গণনায় মাস ১২টি। এর মধ্যে ৪টি মাস সম্মানিত, যেগুলোতে মহান আল্লাহ যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে জিলহজ মাস একটি। এটি আত্মত্যাগের মাস। হযরত ইবরাহিম আ. এ মাসেই নিজের প্রিয় সন্তান ইসমাইল আ. কে কোরবানির মাধ্যমে প্রভুপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যদিও আল্লাহর বিশেষ রহমতে ইসমাইল আ.-এর পরিবর্তে একটি পশু কোরবানি হয়েছে।
কুরআনে জিলহজ মাসের মর্যাদা
১. আল্লাহ তায়ালা কুরআনুল কারিমের সুরা ফজরে জিলহজের প্রথম ১০ রাতের শপথ করে এ দিনগুলোর মর্যাদা তুলেছেন। প্রথম দুই আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘শপথ ভোরবেলার! শপথ ১০ রাতের!’ তাফসিরে ইবনে কাসিরেও এ ১০ রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, ১০ রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম ১০ দিনই উদ্দেশ্য।
২. আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করে।’ (সুরা হজ : আয়াত ২৮) মুফাসসির সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস