সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বদলি হজ সৌদি প্রবাসীকে দিয়ে করানো যাবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রশ্ন: এক ব্যক্তির উপর হজ ফরজ ছিল। কিন্তু মা’জুর হবার কারণে হজ করতে পারেনি। মৃত্যুর সময় সে তার পক্ষ থেকে হজ্জে বদল করতে অসিয়ত করে গেছে।

তার রেখে যাওয়া সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে অনায়াসে হজ করানো যাবে।

এমতাবস্থায় সৌদি আরবে পরিচিত প্রবাসীকে দিয়ে যদি আত্মীয় স্বজন হজ্জে বদল করাতে চায়, তাহলে উক্ত মৃত ব্যক্তির হজ্জে বদল আদায় হবে কি না? নাকি দেশ থেকেই কাউকে পাঠাতে হবে?

যদি উক্ত ব্যক্তির মালের তিন ভাগের এক ভাগ দিয়ে হজ্জ করানোর মতো টাকা না থাকে, তাহলেও কী সৌদি থেকে হজ্জে বদল করানো যাবে না?

উত্তর: মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পদের তিন ভাগে এক ভাগ দিয়ে যদি হজের খরচ হয়, তাহলে যে দেশে এবং যে শহরে বসবাস করতো, সেখান থেকে হজ্জে বদলের জন্য পাঠাতে হবে। সৌদি বা অন্য দেশ থেকে হজ্জে বদলের জন্য পাঠালে হজ্জে বদল আদায় হবে না।

আর যদি তার ত্যাজ্য সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে হজ্জে বদল মৃত ব্যক্তির দেশ ও শহর থেকে হজ করানো সম্ভব না হয়, তাহলে সৌদি বা যেখান থেকে সম্ভব সেখান থেকেই হজ্জে বদলে পাঠানো যাবে।

সূত্র: আল-মানাসেক মুল্লা আলী কারী রহ.- ২/৬০০,  আল বাদায়েউস সানায়ে-২/৪৭০,  আল মাসালেক ফিল মানাসেক-২/৯০৫,  আল মাওসুয়াতুল ফিকহিয়্যাহ আল কুয়েতিয়্যাহ-৪২/৪৬।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ