মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

হাজীরা নিজ দেশে কুরবানি দিতে পারবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রশ্ন: ১. একজন হাজীর জন্য কয়টি কুরবানি করা জরুরি?

২.কুরবানি নিজ দেশে করলে আদায় হবে কি?

আমাকে একজন বলেছে যে, হাজী সাহেব সৌদি আরবে ১টি কুরবানি দেয় তাহলে নিজ দেশেও ১টি কুরবানি দিতে হবে। কথাটি কতটুকু সত্য?

উত্তর: হাজী সাহেব যদি হজে তামাত্তু বা হজ্জে কিরান করে থাকেন, তাহলে তার উপর ‘দমে শোকর’ হিসেবে একটি কুরবানি আবশ্যক হয়।

এটি ঈদুল আযহার ওয়াজিব কুরবানি নয়। বরং এটি হজের দমে শোকর বা হজের কুরবানি।

হজে গমণকারী ব্যক্তি যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত না করে, তাহলে সে মুসাফির। মুসাফিরের উপর ঈদুলে ফিতরের কুরবানি আবশ্যক হয় না। তবে যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে, তাহলে উক্ত হাজী মুকীম হয়ে যাবে। তখন তার কাছে নিসাব পরিমাণ মাল প্রয়োজন অতিরিক্ত থাকলে ঈদুল আযহার কুরবানি করা আবশ্যক হবে।

এই কুরবানি সৌদিতেও দিতে পারবে। আবার নিজ দেশেও দিতে পারবে।

কিন্তু দমে শোকর তথা হজের কুরবানি কেবল মক্কায়ই দিতে হবে। অন্যত্র দেওয়া যাবে না।

তবে ঈদুল আযহার কুরবানি সৌদিতেও দেওয়া যায়, আবার নিজ দেশেও দিতে পারবে।

(আদ্দুররুল মুখতার-৯/৪৩৪, আত্তাকমিলাতুল বাহরুর রায়েক-৮/৩১৮, আল জাওহারাতুল নাইয়েরা-২/২৮২)

উত্তর প্রদানে: মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ