কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন সুপারিশের জন্য নবীদের কাছে যাবেন তখন তাঁরা একে অপরের কাছে পাঠিয়ে দেবেন। কেউ তখন সুপারিশ করতে সম্মতি প্রকাশ করবেন না। কঠিন সেই মুহূর্তে আমাদের প্রিয় নবীই থাকবেন একমাত্র ভরসাস্থল। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি নিয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন।
হাদিসে এসেছে, ‘আমিই হবো সর্বপ্রথম সুপারিশকারী এবং সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে।’ (ইবনে মাজাহ-৪৩০৮)
আল্লাহর তরফ থেকে বলা হবে, আপনি মাথা উঠান। আপনার প্রার্থনা কবুল করা হবে। রাসুল সা. মাথা উঠাবেন এবং বলবেন, হে আমার রব, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন। আল্লাহ তায়ালা বলবেন, হে আমার প্রিয়নবী, আমার নিরপরাধ বান্দাদের বেহেশতের ডানদিকের দরজা দিয়ে প্রবেশ করান। অন্য দরজা দিয়েও ইচ্ছা করলে প্রবেশ করাতে পারেন। (বুখারি: ৪৭১২)
প্রিয়নবী সা.-এর সুপারিশ পেতে হলে শরিয়ত নির্ধারিত বিধি-বিধান পালনের কোনো বিকল্প নেই। এরপরও বিশেষ কিছু আমলের কারণে নবীজির সুপারিশ লাভ হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো—
এà¦