শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

একটি ভুল নাম আব্দুল কালাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

এ উপমহাদেশে কারও কারও  নাম শোনা যায় আব্দুল কালাম। এর অর্থ হয় কথা বা বক্তব্যের দাস বা বান্দা। এটি কারও নাম হওয়া উচিত নয়।

আবদ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস। আমরা একমাত্র আল্লাহর বান্দা। তাই আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে আবদ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়। সাহাবীদের মধ্যে কারও কারও  এজাতীয় নাম ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন।

এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার (পাথরের বান্দা)। নবীজী শুনলেন— তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে।  তাকে ডেকে বললেন, তোমার নাম কী? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজী বললেন, বরং তুমি আব্দুল্লাহ (আল্লাহর বান্দা)। —আলআদাবুল মুফরাদ, হাদীস ৮১১; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২৫৯০১

প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রা.-র নাম ছিল, আবদে আমর (আমরের বান্দা)। কোনো কোনো বর্ণনায় রয়েছে, তাঁর নাম ছিল, আব্দুল কা‘বা (কা‘বার বান্দা)। ইসলাম গ্রহণের পর নবীজী তাঁর এ নাম পরিবর্তন করে রাখলেন, আবদুর রহমান (রহমানের বান্দা-আল্লাহর বান্দা)। —মুসতাদরাকে হাকেম, হাদীস ৭৭৩১, ৫৩৩৫; মুজামে কাবীর, তবারানী, হাদীস ২৫৩, ২৫৪ হাঁ, আবুল কালাম নাম হতে পারে। যার অর্থ হয়— বাগ্মিতা বা বাক্পটু। সূত্র : মাসিক আল কাউসার।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ