শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অন্তর ময়লা দূর করার উপায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

দুনিয়ার প্রতিটি জিনিস বা বস্তুতে মরিচা বা ময়লা জমে, সেসব ময়লা দূর করার জন্য নানা ধরনের উপায়-উপকরণ আছে। কিন্তু আমাদের সর্বাধিক মূল্যবান অঙ্গ অন্তর আমাদের চিরশত্রু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে থাকে, আর এই গুনাহের কারণে আমাদের অন্তর ময়লা হয়ে যায়। আর অন্তরে মরিচা পড়লে বা ময়লা হলে ইবাদত করতে ভালো লাগে না। নামাজ-কালামসহ কোনো ইবাদতে স্বাদ পাওয়া যায় না। গুনাহে লিপ্ত ব্যক্তি আল্লাহ-রাসুল (সা.) ও পরকালের পরিণাম সম্পর্কে উদাসীন হয়ে যায়। অন্তরের ময়লা দূর করা একটি সহজ উপায় হলো ‍মৃত্যূকে স্মরণ করা।

হাদীস : ১-হযরত আবূ হুরায়রা রা. আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা, বলেছেন-তোমরা বেশী করে স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর আলোচনা (স্মরণ) করবে। তিরমিজী শরীফ।

২- প্রিয় নবীজি সা. বলেছেন- লোহায় পানি লাগলে যেমন মরিচিকা ধরে অন্তরে তেমন মরিচিকা ধরে। জিজ্ঞাসা করা হলো- অন্তরের মরিচিকা দূর করার উপায় কী। হুজুর সা. বললেন-মৃত্যূকে বেশী বেশী স্মরণ করা, আর কুরআনুল কারীম তেলাওয়াত করা। হাদীস।