সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

প্রস্রাবের ছিটা নিয়ে সংশয়ে করণীয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার নাম শামীম। আমি খুব দ্বিধায় ভুগছি আর সেটা হলো আমি পশ্রাব করার পর সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারছি কিনা। যেটা বলতে চাচ্ছি পশ্রাব চুল পরিমাণ কাপড়ে লেগে যাওয়ার ভয় সব সময় কাজ করছে। এমন অবস্থায় আপনার পরামর্শ চাচ্ছি।

উত্তর : অহেতুক সন্দেহ একটি রোগ। মনে সন্দেহ সৃষ্টি করে শয়তান মানুষকে ইবাদত থেকে বিতৃষ্ণ করার হীন চেষ্টা করে থাকে। তাই অহেতুক সন্দেহ বাতিকতা থেকে মুক্ত থাকতে সদা সচেষ্ট থাকতে হবে।

পেশাব শেষ করার পর স্বাভাবিকভাবে পেশাব পুরোপুরি ঝরে যাবে যতটুকু সময় বসে থাকলে মনে হবে ততটুকু সময় বসে থাকবে। এর পরিমাণ সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট। প্রয়োজনে টিস্যু ব্যবহার করুন বা ঢিলা ব্যবহার করে একটু দাঁড়াতে পারেন। এরপর পানি ব্যবহার করে চলে আসুন। মনের মাঝে যতই সন্দেহ আসুক যে, আপনি পবিত্র হননি। পেশাব ঝড়ছে ইত্যাদি বিষয়কে মোটেও পাত্তা দিবেন না। ইনশাআল্লাহ এ ধীরে ধীরে এ রোগ কেটে যাবে।