|| মো: আবু তালহা তারীফ ||
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে এই দিবসটি। শিক্ষকদের সন্মান ও অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয় বিশ্ব শিক্ষক দিব।
আমরা জানি,সমাজে শিক্ষক মাত্রই বিশেষ মর্যাদার অধিকারী,ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার পাত্র। সমাজের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে শিক্ষক অন্যতম। আজ যারা দেশের মানুষের সামনে জ্ঞান-গম্ভীর কথা বলছেন, অফিস আদালতে কাজ করছেন তারা একদিন ছাত্র ছিলেন। শিক্ষক তার ভালোবাসার চাদরে আগলে রেখে, পরম স্নেহে তাদের বিভিন্ন বিষয়ের জ্ঞান দিয়েছেন। এই শিক্ষকরা হচ্ছেন সভ্যতার অভিভাবক, সমাজের প্রতিনিধি। তারা শিক্ষার্থীকে চরিত্র গঠন, নৈতিক মানসিক গুণাবলি বিকাশ এবং সমাজ বিবর্তনের অনুঘটক ও সুশীল সমাজ তৈরির সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ।
জ্ঞান অন্বেষণের গুরুত্ব ও শিক্ষকের মর্যাদা প্রসঙ্গে আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন, ‘যারা জানে এবং যারা জানে না তার কি সমান হতে পারে?’ (সুরা : জুমার, আয়াত-৯)।
শিক্ষকরা সারা দেশের বিভিন্ন অঞ্চলের ম