সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নামাযে ক্রন্দন করা এবং চোখ বন্ধ করে নামায পড়ার বিধান কী?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নামাযের মাঝে জাহান্নামের আয়াত শুনে বা পড়ে যদি কান্না আসে আর তা চোখ থেকে গড়িয়ে পড়ে তবে নামাযের কি কোন ক্ষতি হবে? যদি নামাযে মনোযোগ বৃদ্ধির জন্য চোখ বন্ধ করা হয় তবে এর বিধান কী?

উত্তর : নামাযের জাহান্নামের বিবরণ সংক্রান্ত আয়াত শুনে কান্না চলে আসা, লৌকিকতা বা চেষ্টা করা ছাড়া এমনিতেই অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লে নামায মাকরূহ  তো হবেই না, বরং এটি খুবই প্রশংসনীয়।

আর  চোখ বন্ধ করে নামায পড়া মাকরূহে তানজীহী।  তবে মনযোগ আনার জন্য হলে মাকরূহ হবে না।

উত্তম হলো চোখ খুলে নামায পড়া। কারণ, নামাযে সেজদার স্থান দেখা একটি সুন্নাত। চোখ বন্ধ করে রাখলে সেই সুন্নত আদায় হয় না।

তবে যদি চোখ খুলে পড়ার কারণে নামাযে মনযোগিতার বেশি ব্যাঘাত হয়, তাহলে বন্ধ করে নামায পড়াই উত্তম হবে। সূত্র : আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস।

এম আই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ