শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘মৌলিকত্ব ঠিক রেখে কওমি সিলেবাসে পরিবর্তন-পরিমার্জন হওয়াটাই কাম্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কওমি সিলেবাস নিয়ে আলোচনা আর কল্পনা-জল্পনার শেষ নেই। তরুণ মহলে বিষয়টি সবচেয়ে বেশি চর্চিত। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রায়ই ঝড় ওঠে। বেশির ভাগ সমালোচকই অবশ্য নানাজনের মত-পথ বা কথায় প্রভাবিত। তবে স্বতন্ত্র চিন্তা ও মানসিকতা তাদের সমালোচনায় গৌণ হলেও আলোচ্য এ বিষয়ে বোদ্ধাজনের সংখ্যাও কম নয়। যারা কওমি-ব্যবস্থার আগপর ভেবে, অধ্যায়ন করে, জেনে ও বোঝে—চিন্তার সূত্রগুলোর পরস্পর মেলবন্ধক—গঠনমূলক সমালোচনা করেন। তাদের এই তাত্ত্বিক বিশ্লেষণ প্রশংসনীয়। প্রতিটা সূত্রের ব্যাখ্যা যেন গোছানো সংসার। এমনই একজন বরিত লেখক ও কথাসাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। ‘কওমি সিলেবাসের মানোন্নয়নে আলেমগণের ভাবনা’  শীর্ষক আলোচনায়